1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

শেরপুরের ঝিনাইগাতীতে কন্দাল ফসল উন্নয়নে ৩দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৩১৩ বার পঠিত

মোঃ জিয়াউল হক, শেরপুর প্রতিনিধি : “কৃষিই সমৃদ্ধ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার(২৯জুন) সকালে উপজেলা পরিষদ চত্তরে এ মেলার শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে সভাপতিত্ব ও উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর রাসেল।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জহুরুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন, কৃষি অফিসার হুমায়ূন দিলদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: এ.টি.এম ফয়জুর রাজ্জাক প্রমুখ।

উক্ত মেলায় ফলজ বনজ সহ আধুনিক কৃষি প্রযুক্তির ১৬টি স্টল বসে।

এসময় উপজেলার ১ হাজার ৪শত প্রান্তিক কৃষককে জনপ্রতি ৫কেজি উফসী জাতের ধান বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নার্সারীর মালিক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী সহ গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park