1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

উদ্বোধনের দ্বার প্রান্তে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২১৭ বার পঠিত

মোঃ মামুন সেখ
উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ সদর৷

বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রায় ৪০০ একর জমিতে বাস্তবায়ন হচ্ছে বিসিক শিল্প পার্ক৷ শিল্প মন্ত্রনালয়ের অধীনে এই প্রকল্পে খরচ হচ্ছে প্রায় ৭১৯ কোটি টাকা৷ এরই মধ্যে প্রায় শেষের পথে শিল্প পার্কের অবকাঠামোগত কাজ৷ বসানো হয়েছে বিদ্যুৎ এর খুটি আর গ্যাস লাইনের পাইপ৷ এই শিল্প পার্কের আয়তন ২৭০ একর৷ রাত দিন কাজ করায় এই মাসেই শেষ হবে সব কাজ৷ আর শিল্প কারখানাটি চালু হলে সিরাজগঞ্জ ঘিরে তৈরি হবে নতুন শ্রমবাজার মনে করছেন উদ্যেক্তারা৷

সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে ৮২৯ টি প্লটে কমপক্ষে ৫৭০ টি ছোট বড় মাঝারি কারখানা গড়ে তোলা হবে৷ এতে কর্মসংস্থান হবে প্রায় এক লক্ষাধিক মানুষের৷

উপ-মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক জনাব জাফর বায়েজিদ বলেন আমাদের বিসিক শিল্প পার্কের কাজ প্রায় শেষের দিকে৷ আগামী মাসেই প্লট বরাদ্দের দরপত্র প্রকাশের প্রস্তুতি চলছে ৷

স্থানীয় সংসদ সদস্য ডাঃ জান্নাত আরা তালুকদার হেনরি আমাদের এ কথা জানিয়েছেন যে, এই বিসিক শিল্প পার্কের সাথে রয়েছে নৌ, রেল ও সড়ক পথের সহজ যোগাযোগ৷ এতে উদ্যোক্তারা বাড়তে সুবিধা পাবে এবং বিসিক শিল্প পার্ক তৈরির মাধ্যমে উত্তরবঙ্গে ব্যবসায়িক ভাব গড়ে ওঠা সম্ভব বলে মনে করছেন তিনি৷

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park