1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ডোমারে স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্সের সনদপত্র বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২২২ বার পঠিত

এবাদত হোসেন চঞ্চল,
ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপনায় ৬৩৬ ও ৬৩৭ তম স্কাউটিং বিষয় ওরিয়েন্টেশন কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৭ জুন দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্কাউটস কমিশনার নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরীর সভাপতিত্বে ওরিয়েন্টেশন কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস এর সভাপতি নাজমুল আলম বিপিএএ।

ডোমার উপজেলা স্কাউটসের আয়োজনে এ সময় অন্যান্নদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা কমিশনার বিনয় রায়, লিডার ট্রেইনার প্রতিনিধি কোহিনূর ইসলাম, সহ সভাপতি রবিউল আলম, এএলটি প্রভাত কর্মকার, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ আলহাজ্ব আশফাক সারোয়ার সিদ্দিকী, উডব্যাজার তানিয়া পারভীন, আকতার জাহান বিউটি, শাহানারা লাকী, আমিনুল ইসলাম বাবু, আনোয়ারুল হক, তুর্য বসুনীয়া, শাকলী মুক্ত মহাদলের সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম বাবু প্রমুখ।

আলোচনা শেষে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে ৬৩৬ ও ৬৩৭ তম ব্যাচে অংশগ্রহণকারী সকলের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ।

#

এবাদত হোসেন চঞ্চল, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ মোবাইল, 01729988458

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park