1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

বিরলে যুবতীকে জখম করে ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় বাঁদিকে হুমকির অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৪৬০ বার পঠিত

===================================
দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর সদর উপজেলার পৌর-শহরের অন্ধ হাফেজ মোড় (বালুয়াডাঙ্গা) এলাকার সাইমন আক্তার নামে এক নারীকে জখম করে নগদ অর্থ ও স্বর্নালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় করা মামলা তুলে নিতে বাদীনীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীর আত্মীয় স্বজনরা এসব হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাইমুন আক্তার।

সাইমুন আক্তার দিনাজপুর সদরের বালুয়াডাঙ্গা অন্ধ হাফেজ মোড় এলাকার মোঃ বেলাল হোসেনের স্ত্রী ।

হুমকির বিষয়টি উল্লেখ করে বিরল থানায় লিখিত অভিযোগও দিয়েছেন তিনি। ভুক্তভোগী সাইমুন আক্তার আসামীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানান ।
গত ২৪জুন অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিরল থানার সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আতিকুর রহমান।
মামলাসুত্রে জানা যায় গত২৪মে রাত আনুমানিক সাড়ে সাতটার সময় খালার বাসায় দাওয়াত খেয়ে অটো যোগে বাড়ি ফেযার পথে দিনাজপুর বিরল উপজেলার ৩নং ধামইর ইউনিয়নের পিপল্যা গ্রামাস্থ ধুকুঝাড়ী বাজার হতে পূর্ব দিকে রেলঘুন্টি সংলগ্ন পাকা রাস্তায় তিনটি মোটর সাইকেল অটোরিকশার গতিরোধ করে অটো চালককে প্রান নাশের হুমকি দিয়ে তাড়িয়ে দিয়ে সাইমুন আক্তারের গলা ও কানে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ ১৫হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।এমন সময় শহরমুখী একটি মোটরসাইকেলে থাকা ২জন ব্যক্তি নেমে ছিনতাইকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন তাদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।
এ ঘটনার পরপরেই সাইমুন আক্তার ঘটনার সাথে সম্পৃক্ত আসামীদের নাম উল্লেখ করে বিরল থানায় একটি মামলা দায়ের করেন।যাহার মামলা নাম্বার ০৬/১১৯ তারিখ ১২/০৬/২৪।
মামলার এজাহারে উল্লেখিত আসামীরা হলেন দিনাজপুর শহরের রামনগর এলাকার মোঃ ফরহাদ হোসেনের ছেলে মোঃ শাহরিয়ার ফরহাদ লিমন(৩০),শফিয়ার ফরহাদ লিখন(২৮),একই এলাকার মঞ্জুর রশিদের ছেলে মোঃ মেহেদী হাসান মিজু (২৬), মৃত ছুটুর ছেলে মোঃ লুৎফর কবির রনি(২৮)এবং মোঃবকুলের ছেলে মোঃ বিপ্লব(২৬) তারা প্রত্যেকেই রামনগর এলাকার বাসিন্দা ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আতিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীরা পলাতক রয়েছে এর পাশাপাশি হুমকির অভিযোগটিও তদন্ত করা হচ্ছে। আসামীদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
এ ঘটনায় ভুক্তভোগী সাইমুন আক্তার বলেন ছিনতাইকারীদের আত্মীয় স্বজনেরা প্রভাবশালী হওয়ায় আমাকে মামলা তুলে নিতে বিভিন্ন ভয়ভীতি প্রদান করে আসছে।বর্তমানে আমি জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি।ঘটনার বেশ কিছুদিন অতিবাহিত হলেও আসামীরা এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে।তাই তিনি অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park