1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

শ্রীমঙ্গল থানার অভিযানে চা বাগানে ডাকাতি মামলার ঘটনায় জড়িত ০৪(চার) ডাকাত গ্রেফতার:::

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৭১ বার পঠিত

ইয়াসিন তালুকদার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি
গত বছরের ২২ নভেম্বর তারিখে শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও চা-বাগানের সহকারি ব্যবস্থাপকের বাংলোতে ডাকাতি সংঘটিত হয়েছিল। উক্ত মামলার ঘটনায় গত বছর ২৪ নভেম্বরে এই ঘটনায় লুণ্ঠিত মালামালসহ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে ঘটনার মূল পরিকল্পনাকারী দূর্ধর্ষ ডাকাত হাবিবুর রহমান হাবিব ওরফে পাগলা হাবিব‘কে গ্রেফতারপূর্বক জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনায় চা বাগানের চৌকিদারগন জড়িত ছিল মর্মে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। তাহার দেওয়া তথ্যমতে অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা জনাব বিনয় ভূষন রায় এঁর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মো. আমিনুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও চা বাগানে অভিযান পরিচালনা করিয়া ডাকাতির ঘটনায় জড়িত চা বাগানের চৌকিদার ১। মোঃ লাল মিয়া (৩৫) পিতা-আব্দুল হামিদ, মাতা-রাবেয়া খাতুন, ২। হেলন মিয়া (৩৬) পিতা-মৃত সাহেব আলী, মাতা-মৃত তরিকুননেছা, ৩। রুবেল মিয়া (৩৯), পিতা-আব্দুস সাত্তার, মাতা-নুর চাঁন বিবি, ৪। মোঃ তৈফিক মিয়া (৩৯), পিতা-মকবুল হোসেন, মাতা-সুগেরা খাতুন, সর্বসাং-পারকুল, সর্ব থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ দেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকলেই সাতগাঁও চা বাগানের চৌকিদার।
ডাকাতির ঘটনায় জড়িত গ্রেফতারকৃত উল্লেখিত আসামীদের অদ্য ২৬ জুন, ২০২৪ খ্রিঃ তারিখে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park