1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১১৫ বার পঠিত

মোঃমিঠু হাওলাদার
মির্জাগঞ্জ( পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের দাবিতে কাওসার খান (২৫) নামের এক প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক প্রেমিকা (১৮)। দ্রুত সময়ে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন তিনি। 

গতকাল সোমবার সন্ধায় উপজেলার পিঁপড়াখালী গ্রামের প্রেমিকের বাড়িতে প্রেমিকার এমন অনড় অবস্থানের পর পরই বাড়ি থেকে পালিয়ে যান প্রেমিক ও তার পরিবারের সদস্যরা। প্রেমিক কাওসার ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

ওই প্রেমিকা জানান, একই গ্রামের ওই প্রেমিকা মির্জাগঞ্জ ইউনিয়নের মানসুরাবাদ আলিম মাদরাসার আলিম শ্রেণির দ্বিতীয় বর্ষে পড়েন। প্রায় সাড়ে ৩ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাওসার খানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা কুয়াকাটাসহ বিভিন্ন এলাকায় ঘুরতে যান। এসময় কাওসার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান এবং তা মোবাইলে ভিডিও করে রাখেন। পরে গত তিন ধরে কাওসার ওই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলে সে বিয়ের দাবিতে ওই বাড়িতে অবস্থান নেন। ওই প্রেমিকা আরও জানান, কাওসার তাকে বিয়ে করে মেনে না নিলে সে আত্মহত্যা করবে।

এবিষয়ে কাওসারের ঘর তালাবদ্ধ থাকায় তার ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত হুমায়ুন কবির জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park