1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

সাভারে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়েছে 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

আকতার হোসেন,স্টাফ রিপোর্টার
সাভারে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের  সংবর্ধনা দিয়েছে সাভার উপজেলা পরিষদ। গত মঙ্গলবার ( ২৫ জুন ) সাভার উপজেলা হল রুমে এই সংবর্ধনা দেওয়া হয়। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -১৯ ( সাভার – আশুলিয়া ) এর মাননীয় সংসদ সদস্য মোঃ সাইফুল ইসলাম । সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম রাজীব , ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মনিকা হাসান । সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় নব নির্বাচিত সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব বলেন ” আমাকে ভয়ভীতি দেখিয়ে লাভ নেই আমি ভয় পাওয়ার মানুষ না , সাভার উপজেলার সকল নাগরিকদের যে কোন সমস্যা সমাধানে আমি নিরলসভাবে কাজ করে যাবো – ইনশাআল্লাহ “। 

এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আবদুল গণি,সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার ০২ নং ওয়ার্ড কাউন্সিলর এবং প্যানেল মেয়র নজরুল ইসলাম, সাভার পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী নিউটন, সাভার পৌরসভার ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর এবং প্যানেল মেয়র হাজী সেলিম মিয়া,  সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন,পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর,ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মন্ডল, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান,আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  এ এফ এম সায়েম,বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ,  সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজু আহমেদ সহ সাভার উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park