1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

বকশীগঞ্জে শিকলে বাঁধা মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২৩৯ বার পঠিত

সরকার আব্দুর রাজ্জাক
জামালপুর প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জে শিকলে বাঁধা অবস্থায় মোঃ রুবেল মিয়া (৩৭) নামের এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৩ জুন রোববার দিবাগত রাতে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের কুলুপাড়া মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত্যু মোঃ রুবেল মিয়া (৩৭) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের মোঃ জবেদ আলী ও মমতাজ বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,বকশীগঞ্জ বাট্টাজোড় ইউনিয়নের কুলুপাড়া মোড় এলাকা একপায়ে শিকল বাঁধা অবস্থায় একটি অজ্ঞাত মরদেহ দেখতে পান এলাকাবাসী। সে সময় তারা বকশীগঞ্জ থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন,রুবেল মিয়ার পরিচয় নিশ্চিত হওয়া গেছে,তার পরিবারের লোকজন জানিয়েছেন তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park