1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

দুই দিন ব্ন্ধ থাকার পর কলকাতা-খুলনা রুটে বন্ধন এক্সপ্রেস চালু।।

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১২৭ বার পঠিত

বেনাপোল থেকে এনামুলহকঃ: ঈদুল আজহা উপলক্ষে দুই দিন বন্ধ ছিল কলকাতা-খুলনা রুটে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন ‘বন্ধন-এক্সপ্রেস’। গত ১৬ জুন ও ২০ জুন বন্ধ থাকার পর রোববার থেকে আবার চালু হলো ট্রেনটি। এই রুটে সপ্তাহে দুদিন চলাচল করে ‘বন্ধন-এক্সপ্রেস’।

রেলওয়ে সূত্রে জানা যায়, রেললাইন এবং কর্মীদের ওপর চাপ কমানো ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দুই দিন বন্ধের সিদ্ধান্ত নেয় দুই দেশের রেলওয়ে কর্তৃপক্ষ। প্রতিবছরই এ সময় ট্রেন চলাচল বন্ধ থাকে।

জানা গেছে, বাংলাদেশ রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে গত ১৩ মে ভারতীয় রেল কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়ে জানায়। ভারতীয় কর্তৃপক্ষ তাতে সম্মতি জানিয়ে ফিরতি চিঠি দেয়।

এ বিষয়ে বেনাপোল রেলওয়ে স্টেশনমাস্টার সাইদুজ্জামান জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করা ‘বন্ধন এক্সপ্রেস’ ভারতীয় রেল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তে গত ১৬ ও ২০ জুন দুই দিন বন্ধ ছিল। বন্ধের পর রোববার আবার চালু হয়েছে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘গত ১৬ ও ২০ জুন বন্ধন এক্সপ্রেস ট্রেনটি বন্ধ ছিল। তবে সড়কপথে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক ছিল। দুই দিন বন্ধের পর ট্রেনটি আজ থেকে আবার চালু হয়েছে।’

মোঃএনামুলহক,বেনাপোল প্রতিনিধি

মোবাঃ০১৭১১৩৯৭৪৫৮

তাং২৪/০৬/২৪

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park