1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

রানীশংকৈল নেকমরদ বাজারে আগুনে গোডাউনের মালামাল পুড়ে ছাই ।

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

ইনতাজুল ইসলাম এনতাজ ঠাকুরগাঁও রিপোর্টারঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের মুদি ও কসমেটিস দোকানের একটি গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ওই দোকানি। রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের সরকার মার্কেট সংলগ্ন নিজাম এর কসমেটিক ও মুদির দোকানের গোডাউন ঘর থেকে রবিবার ভোররাতে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘণ্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, ২৩ জুন রবিবার সকাল ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে নেকমরদ আমপাথারি এলাকার মৃত নূর মোহাম্মদ’র ছেলে নিজামের কসমেটিক ও মুদির দোকানের গোডাউন ঘরের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া পশ্চিম পাশে থাকা রানীশংকৈল উপজেলার উত্তর বনগাঁও গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে জবাইদুর রহমানের মেসার্স একতা হার্ডওয়্যার এন্ড ভ্যারাইটিজ স্টোরের আরো একটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাণীশংকৈল ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নাসিম ইকবাল বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park