1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

পূর্বধলায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৯৬ বার পঠিত

রুহুল সরকার পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় সংগ্রাম, উন্নয়ন, অর্জন ও দীপ্তময় পথচলার প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম (প্লাটিনাম জয়ন্তী) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (২৩ জুন) সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা, আনন্দ র‌্যালী ও কেক কাটা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এরশাদ হোসেন মালু’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ আব্দুল্লাহ আল আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনি রানী কর্মকার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কফিল উদ্দিন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুজিবর, পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, বৈরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুজ্জামান তালুকদার মোশাররফ, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা, শিল্পপতি আসাদুজ্জামান নয়ন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান পাঠান শওকত, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ হাসানুজ্জামান রাফি, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাশিদ শেখ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান জুয়েল, যুবলীগ নেতা শহিদুল ইসলাম আঙ্গুর, মুকুল কায়সার আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি কাজী মঈন উদ্দিন মামুন প্রমুখ।

এছাড়া ওয়ার্ড শাখার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park