
পঞ্চগড় প্রতিনিধি মো নয়ন আলী
উত্তরের জেলা পঞ্চগড়ে ঈদের এক সপ্তাহ পড়ে ঐতিহাসিক স্থান মাহারাজা দিঘি,সহ বেশ কয়েকটি পর্যটক স্পটে অল্প পরিমানে লোক সমাগম হচ্ছে।প্রতি ঈদে পর্যটক বেশি উপস্থিতি লক্ষ্য করা যায়।যেসব স্থান পঞ্চগড়ের , রওশন পুর আনন্দ ধারা, ডাকবাংলো, জিরো পয়েন্ট, হিমালয় পার্ক এবং মাহারাজা দিঘি।
চা বাগান দেখার জন্য অনেকে দুর্দান্ত থেকে ঘুরতে আসেন পঞ্চগড়ের ভিতর গড়ে।
সরকারি ছুটি শেষ হওয়াতে সরকারি চাকরিজীবিরা নিজেদের কর্মস্থলে যোগদান করার জন্য নিধারিত ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে চলে যায়।
ঐতিহাসিক মাহারাজা দিঘিতে ঘুরতে আসা স্থানী পর্যটক শাহিন বলেন, ঈদের দিন পযর্টকদের ভীড় খুব বেশি হওয়াতে পরিবার নিয়ে ঘুরতে পারিনি।
এখন কিছু মানুষের ভীর কম হওয়াতে আজকে পরিবার নিয়ে ঘুরতে আসছি।
তেতুলিয়া উপজেলার রওশন পুর আনন্দ ধারা, ডাকবাংলো জিরো পয়েন্ট পর্যটক স্পটে গুলোতে ঈদে প্রচুর পরিমানে মানুষের ভীড় ছিলো। এখন কিছু টা কম হওয়াতে ঘুরতে আসেন এলাকার আশে পাশের মানুষেরা।