1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

আলী কদমে মারাইংতং পাহাড়ে এক পর্যটকের রহস্য জনক মৃত্যু।

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি।

বান্দরবানের আলী কদমে মারাইংতংয়ে বেড়াতে আসা এক পর্যটকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার গান্ধিনা গ্রামের মোঃ হেলাল উদ্দিনের ছেলে মোঃ ইফতেখারুল আহমেদ আবিদ। সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ২য় বর্ষের ছাত্র বলে জানা যায়।

শুক্রবার (২১ জুন) দিবাগত রাতে মারাইংতং পাহাড়ের চূড়ায় এক পর্যটক অসুস্থ হলে তাকে দ্রুত লামা সরকারি হাসপাতালে নেওয়া হয়। লামা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে মৃত্যুর বিষয়টি রহস্য জনক হওয়ায় লাশ লামা থানায় নিয়ে যায়। এখন বর্তমানে লাশ লামা থানায় আছে। কি কারণে এই ট্যুর অপারেটর মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্হানীয় সূত্রে জানা যায়,গত কাল বগুড়া মেডিক্যাল কলেজ থেকে ১২ জন পর্যটক টুরিস্টের ১টিম মারাইংতং জেদী পাহাড়ের ভ্রমণের উদ্দেশ্যে আলী কদমে আসেন। আবাসিক এলাকার ট্যুর অপারেটর ইয়াছিন ভাই হোটেল এর মালিক ইয়াসিনের মাধ্যমে ১২ জন পর্যটক শুক্রবার বিকালে মারাইংতং জেদী পাহাড়ে উঠে। সেখানে রাতে তারা টেন্ট ক্যাম্পিং করেন।

আলী কদম ট্যুর গাইড এসোসিয়েসনের সাধারণ সম্পাদক জানান, মারাইংতং জেদী পাহাড়ে ট্যুর অপারেটর জনৈক ইয়াছিন আরাফাতের তত্ত্বাবধানে যে সব পর্যটক মারাইংতং পাহাড়ে যায় এবং রাত্রি যাপন করে তারা উপজেলা প্রশাসনের আওতাধীন পর্যটন সেবা তথ্যকেন্দ্রে কোনো প্রকার তথ্য/ডাটা এন্ট্রি করে না বলে অভিযোগ করেন।

ট্যুর গাইড এসোসিয়েশনের নেতারা বলেন, আবাসিক এলাকার ইয়াছিন ট্যুর গাইডের সদস্য নন। বিদ্যমান নিয়ম অনুযায়ী ট্যুর গাইডের সদস্য ব্যতিত পর্যটক নিয়ে আলী কদমের কোথাও যাতায়াত করা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।

আবাসিক এলাকার ট্যুর গাইড অপারেটর মোঃ ইয়াসিন আরাফাতের কাছে পর্যটকদের ডাটা এন্টি না করার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এই এলাকার পর্যটক ব্যবসায়ীরা কেউ ডাটা এন্টি করে না। আমি একা নই সবাই যে যার মত ট্যুরিস্টি/পর্যটক নিয়ে মারাইংতং পাহাড়ে ব্যবসা পরিচালনা করছে,তাই আমিও করছি।

মৃত নাহিদের বন্ধু নাফিজ হাসান আবিদ বলেন, টাঙ্গাইল এর কালিহাতি থেকে ১২ জন বন্ধু পর্যটক গাইড মোহাম্মদ ইয়াছিন এর তত্ত্বাবধানে বান্দরবানের আলী কদমের মারাইংতং পাহাড়ে ক্যাম্পিং করেন। সব কিছু ভালোই ছিল, হঠাৎ রাত সাড়ে ১২ টায় তাদের মধ্যে ইফতে খাইরুল আহম্মেদ আবিদের খিছুনি উঠে। রাত ১ টার দিকে পার্শ্ববর্তী লামা হাসপাতালে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার জুনাইয়েদ বলেন, গত রাত দেড়টার দিকে আবিদ নামে এক পর্যটককে হাসপাতালে আনা হয়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মৃত পর্যটক নেশাগ্রস্ত ছিলো কিনা এমন প্রশ্নে তিনি জানান, এই বিষয়টি আমি নিশ্চিত নই।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ পর্যটক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,তার শ্বাস কষ্ট ছিলো বলে আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি। এখন তার লাশ লাশবাহী এ্যাম্বুলেন্সে করে থানায় রাখা হয়েছে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তার বন্ধুরা সবাই আছে।

তিনি আরো বলেন,রোদের মধ্যে সারা দিন দুর্গম পাহাড়-ঝর্ণায় বেড়ানোর কারণে শরীর দুর্বল হয়ে অসুস্থ ও এক পর্যায়ে আবিদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।পরিবারের লোকজন পৌঁছালে তার মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park