1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

মেহেদীর রঙ না মুছতেই বাবার বাড়িতে এসে মেয়ের গলায় ফাঁস।

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২২৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি।

বিয়ের পর প্রথম বাবার বাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস লাগিয়ে খাতিজা বেগম (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড খেঁদারবান পাড়ায় শুক্রবার (২১ জুন) বিকেল ৫টায় এই ঘটনা ঘটে।

নিহতের লাশ উদ্ধারে লামা থানা ফাইতং ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যান। খাতিজা বেগম খেঁদারবান পাড়ার মো. ইব্রাহিম বৈদ্যের মেয়ে এবং ১৯ দিন আগে তার বিবাহ হয়। বিয়ের পর প্রথম বাবার বাড়িতে এসে এই ঘটনা ঘটে। মেয়ের পরিবারের কেউ আত্মহত্যার কারণ জানেন না বলে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. জুবাইরুল ইসলাম জানান, বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকলে পরিবারের লোকজন উদ্ধার করে গ্রাম্য চিকিৎসককে খবর দেন। পল্লী চিকিৎসক মিজানুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইসি মো. মফিজ বলেন, কেন আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ময়না তদন্তের জন্য আগামীকাল সকালে লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park