1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

শেরপুর জেলার ঝিনাইগাতীতে নৌকা ডুবে মেডিকেলের ২ শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৯৮ বার পঠিত

মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী ধানশাইল ইউনিয়নের গজারমারী বিলে নৌকা ভ্রমণে গিয়ে বিলের মধ্যে নৌকা ডুবে মারা গেছে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মোশারফ হোসেন মিল্টন ও তার বন্ধু আমানুল্লাহ আমান। এছাড়াও পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়েছে আরও তিন বন্ধু।
শুক্রবার (২১ জুন) নামাজের পর উপজেলার কান্দুলি গ্রামের গজারমারী বিলে নৌকা উল্টে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- রংপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও কান্দুলি গ্রামের সোহরাব আলীর ছেলে মোশারফ হোসেন (২১) মিল্টন এবং একই গ্রামের সাদা মিয়ার ছেলে আমানুল্লাহ আমান (১৭)।
জানা জায়, বেলা আড়াইটার দিকে কান্দুলি গ্রামের ৮ বন্ধু মিলে ঈদের আনন্দ করতে নৌকা ভাড়া করে গজারমারী বিলের নলাডুবা এলাকায় ঘুরতে যায়। নলাডুবায় গিয়ে আনন্দ করা অবস্থায় নৌকাটি ভারসাম্য হারিয়ে ফেলে উল্টে যায়। এতে ৮ বন্ধুকে নিয়ে ঘটনাস্থলেই ডুবে যায় নৌকাটি। পরে তাদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে গিয়ে উদ্ধারে নামেন। তবে ততক্ষণে মেডিকেল শিক্ষার্থী মিল্টন মারা যায়। অপর বন্ধুদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমানুল্লাহ। অসুস্থ হয়ে পড়ায় অপর তিন বন্ধুকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য ৩ বন্ধু সুস্থ রয়েছে।
স্থানীয় ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও ঝিনাইগাতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park