1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

দিনাজপুরে ডিসি অফিসের ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী ইসরাত জাহান .. সহযোগীসহ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

================================
চন্দন মিত্র দিনাজপুর প্রতিনিধিঃ
======================
দিনাজপুরে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট সেজে সরকারি চাকুরি দেবার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ৯লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ইসরাত জাহান তিষা নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেট ও তার সহোযোগী মোঃ শাহাদত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
গত ১৯ জুন বুধবার তাদের দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙা থেকে আটক করা হয় ।
বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন।
এ সময় তিনি বলেন আলামিন নামে চাকুরি প্রত্যাশী এক যুবক বিভিন্ন ধাপে দেড় লক্ষ টাকা দিয়ে এক পর্যায়ে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারলে এলাকাবাসীর সহোযোগিতায় তাদের আটক করে ৯৯৯ এ কল দিলে ঘুঘুডাঙা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মামলা হলে বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে প্রেরন করা হয়।
সরকারি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে ডিসি অফিসের ড্রাইভারসহ বিভিন্ন পদে চাকরি দেবার জন্য শাহাদত
হোসেনের সহোযোগিতায় চাকুরি প্রত্যাশী যুবক যুবতীদের টার্গেট করে প্রায় ৯লাখ টাকা হাতিয়ে নেয় তারা।
বিভিন্ন ছদ্দ নাম ব্যবহার করে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারনা করে আসছিল আটক ইসরাত জাহান।
তিনি আরো জানান গত বছরের ১৬জানুয়ারি এই ইসরাত জাহান দিনাজপুর জেলা প্রশাসকের সাক্ষর স্কেন করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে প্রতারনার অভিযোগে কথিত স্বামীসহ আটক হয়েছিল।তার বিরুদ্ধে প্রতারনার একাধিক মামলা রয়েছে ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park