
————————————
মু আ হা ইবনে জালাল
নড়িয়া উপজেলা প্রতিনিধি
শরীয়তপুর।
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার, নড়িয়া পৌরসভার ০৯ নং ওয়ার্ডে পশ্চিম লোনসিং গ্রামে কালু মালের বাড়িতে এই হত্যার গঘটনাটি ঘটি।
স্থানীয় পুলিশ এলাকা বাসী সূত্রে জানা যায়,১৬ জুন ২৪ রোজ রবিবার সন্ধায় ঈদুল আজহার আগের দিন আকলিমা বেগম নামের ৫৫ বছরের এর নারীর লাশের সংবাদ পাওয়া যাশ।পুলিশ এসে মরদেহ টি উদ্ধার করেন।ভিকটিম এর স্বামী জনাব কালু মিয়া বলেন,আমি সকাল বেলা কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাই, সন্ধায় বাড়ি ফিরে এসে ঘরে আমার স্ত্রী আকলিমা বেগমের গলাকাটা লাশ রক্তাক্ত অবস্থায়দেখতে পাই এবং লোকজন কে জানাই।আমার মেয়ের জামাই কে বিষয় টা ফোনে জানিয়ে তাকে আসতে বলি।সে এলে পুলিশ কে জানানো হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নড়িয়া পৌরসভার ০৯ ওয়ার্ডের তিন বারের নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র জনাব মোঃ শহীদুল ইসলাম সরদার বলেন,আমি সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌছে যাই এবং মরদেহ উদ্ধার করে থানার পাঠানোর ব্যবস্থা করি্
এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার জনাব মাহবুুল আলম বলেন,মরদেহ টি উদ্ধাব করা হয়েছে এবং জিজ্ঞাসা বাদের জন্য ভিকটিমর স্বামী কালু মালকে থানায় ডেকে আনা হয়েছে। এবং এর ময়নাতদন্তের কাজ চলছে।