1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

বেনাপোলে সবজি ক্ষেত পরিষ্কার করার সময় বোমা বিস্ফোরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৪৯২ বার পঠিত

শার্শা উপজেলা প্রতিনিধি,
সালাউদ্দিন,,

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রামের বেগুন-কচু ক্ষেতে কাজ করার সময় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে মুরাদ হোসেন (১৬) নামে এক কিশোরের এক চোখ উড়ে যাওয়াসহ ক্ষত-বিক্ষত হয়েছে। এ ঘটনার সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বড়আঁচড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহত মুরাদ হোসেন বড় আঁচড়া ৯নং ওয়ার্ডের আরিফের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মুরাদ দুপুরে বাড়ির পাশে বেগুন-কচু ক্ষেতে কাজ করছিল। এ সময় সে বোমাটি চিনতে না পারায় তাতে আঘাত করে। ফলে বিকট শব্দে বোমাটি বিষ্ফোরিত হয়। বোমার শব্দ শুনে সেখানে আমরা গিয়ে দেখি মুরাদ মারাত্মক ভাবে আহত হয়েছে। বোমার আঘাতে তার চোখ মুখ ক্ষত-বিক্ষত হয়েছে। তাকে আমরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

বেনাপোল বড়আঁচড়া ৯নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন বলেন, মুরাদ কচু ক্ষেত্রে কাজ করার সময় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে মারাত্মক ভাবে ক্ষত-বিক্ষত হয়েছে। কে বা কারা সেখানে বোমাটি ফেলে রেখে গেছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, বোমা বিস্ফোরণের ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। কি কারণে সেখানে বোমা রাখা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park