1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

কলমাকান্দায় অগ্নিকাণ্ড, ১০টি দোকান পুড়ে ছাই

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ৩৩৮ বার পঠিত

কলমাকান্দা প্রতিনিধি

নেত্রকোণার কলমাকান্দায় শনিবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের মুদি, কাপড়ের দোকানসহ ১০টি দোকানের মালামালসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে । এ ঘটনায় প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী দোকানিরা ।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। স্থানীয়দের ব্যাপক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ করেন। এতে ওই বাজারের আশপাশের অনেক দোকান আগুনের ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই বাজারে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার করলে বাজারের আশপাশের লোকজন ছুটে আসেন। অনেক চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ লিডার আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park