1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

দেওয়ানগঞ্জে যমুনার পার থেকে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার,গ্রেফতার ১

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

সরকার আব্দুর রাজ্জাক/মিজানুর রহমান এর প্রতিবেদন

জামালপুর জেলার দেওয়ানগঞ্জের নিভৃত চরাঞ্চলে অভিযান চালিয়ে যমুনা নদীর পার থেকে ভারতীয় ৯০ বোতল মদ সহ আব্দুস সালাম নামে এক মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা-(ডিবি) ২ এর সদস্যরা। আটককৃত সালাম গাইবান্ধার জেলার রবিচাঁন শেখের ছেলে।
শুক্রবার (১৪ জুন) রাত ৯ টার দিকে উপজেলার যমুনা নদী তীরবর্তী কালীতলী ঘাটে বস্তায় করে মাদক পাচারের সময় ৯০ বোতল মদ উদ্ধার করা হয়।
ডিবি-২ এর ওসি মো. সোহেল রানা জানান, গাইবান্ধা জেলা থেকে নদী পথে দেওয়ানগঞ্জে মাদক পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি-২ এর একটি টিম সদরের কালীতলী ঘাটে অভিযান চালায় । অভিযানে আব্দুস সালাম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় ৬ টি বস্তায় ভর্তি ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ ৮০ হাজার টাকা।
শনিবার দুপুরে আটককৃত আব্দুস সালামকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park