1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

কলমাকান্দায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১১৭ বার পঠিত

কলমাকান্দা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কার্যকাল সমাপ্তি উপলক্ষে বিদায় এবং ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৩জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এর সভাপতিত্বে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ (বাবুল), ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রুনা আক্তারকে কে বরণ করে নেওয়া হয়।

সেই সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগমকে বিদায় প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত চেয়ারম্যানদের ফুলের তোড়া ও ক্রেস্ট উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান।

রাসেল (কলমাকান্দা প্রতিনিধি)
তাং:১৩/০৬/২৪

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park