1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভাবলা লৌহজং নদী থেকে বাল্কহেড দিয়ে অবৈধ বালু উত্তোলনের জন্য দুইটি বাল্কহেডের মালামাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২০৭ বার পঠিত

মঙ্গলবার(১০অক্টোবর) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক এ অভিযান পরিচালনা করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক জানান, উপজেলার ভাবলা লৌহজং নদী থেকে বাল্কহেড দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযান চালানো হয়। এসময় বাল্কহেডে কোন ব্যাক্তিকে না পেয়ে দুইটি বাল্কহেডের মালামাল বিনষ্ট করা সহ ব্যাটারী জব্দ করা হয়েছে। স্থানীয় বালু ব্যবসায়ী শাহ আলম মোল্লা ও মোল্লা মুশফিকুর রহমান মিল্টনের বাল্কহেডের মালামাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে অভিযান চলমান থাকবে।

স্থানীয় হায়াতপুর গ্রামের আমজাদ হোসেন নামে একজন বলেন, স্থানীয় প্রভাবশালী কয়েকজন এই বালু অন্য জায়গা থেকে কিনে আনে পরে এখানে ওই বালু বিক্রির কথা বলে বাহিরে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়।

কুরিঘড়িয়া গ্রামের ছানোয়ার হোসেন নামে একজন বলেন,মহাসড়কে কাজের জন্য বালু দেওয়ার কথা বলে তারা নদী থেকে বালু উত্তোলন করে বাহিরে বিক্র করে দিচ্ছে। নদীর পাশে থাকা বাড়ি-ঘর,ফসলী জমি নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন জানান,আজকে আমরা অভিযান পরিচালনা করেছি,সামনে আবার কেউ এধরনের অবৈধ বালু ঘাট চালানোর চেষ্ঠা করলে অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park