1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

নোয়াখালীর ধানশিড়ি ইউনিয়নে অটো রিক্সা চালককে জবাই করে হত্যার চেষ্টায় একজনকে আটক করে গণধোলাই

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৮ বার পঠিত

নোয়াখালী কবিরহাট উপজেলার ৩ নং ধানসিড়ি ইউনিয়নে অটো রিক্সা চালককে জবাই করে অটোরিকশা চুরির চেষ্টায় একজনকে আটক করে গণধোলাই দিয়ে কবিরাহাট থানায় পুলিশের নিকট সোপর্দ করে স্থানীয় জনগন।শুক্রবার রাত ১১ ঘটিকায় উপজেলার মিয়ারহাট থেকে অটো রিক্সা ভাড়া করে ধানসিড়ি ইউনিয়ন দুই নং ওয়ার্ডের চকিদার এর দোকানে গেলে অটো রিক্সা থামিয়ে যাত্রী বেশে চোোরদের চুরির আঘাতে অটো রিক্সাচালক কে আহত করা হয়, অটোরিকশা চালকের সৌর- চিৎকারে চারদিক থেকে স্থানীয় জনগণ ছুটে আসে জনগণ দেখতে পায় একজন অটোরিকশা চালক রক্তাক্ত অবস্থায়। ঘটনা স্থলে জনগণ চোরদের একজনকে আটক করে ফেলে অন্যজন দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে কবিরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ছুটে যান, এবং ঘটনাস্থল পরিদর্শন করেন, আহত চোর কে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন, পরর্বতীতে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরনকরেন। আহত অটো রিক্সাচালককে ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়, স্থানীয় চেয়ারম্যান কামাল খান ঘটনা স্হলেউপস্থিত ছিলেন, আটককৃত চোর ছোটন ৩ নং ধানসড়ি ইউনিয়নের ৩ ওয়ার্ডের খোনার বাড়ির হানিপের ছেলে। আহত অটোরিকশা চালক রুবেল (২৫)উপজেলা সুন্দরপুর ইউনিয়নের ১ ওয়ার্ডের দরবেশের ছেলে। এই ব্যাপারে কবিরহাট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনার স্থানে গিয়ে আহত চোরকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠায়, বর্তমানে পুলিশের হেফাজতে নোয়াখালী জেনারেল হাসপাতালে আহত চোর আশঙ্কা মুক্ত, পালিয়ে যাওয়া চোরকে ধরার চেষ্টা চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park