1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ভারতে কারাভোগ শেষে বেনাপোল স্হল পথে দেশে ফিরলো ১৯ জন নারী,শিশু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৩ বার পঠিত

বেনাপোল থেকে এনামুলহকঃ
ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচারের শিকার ১৯ বাংলাদেশী নারী,শিশুকে উদ্ধারের দীর্ঘ চার বছর পর বেনাপোল সীমান্ত দিয়ে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বদেশ প্রত্যাবর্তন আইনে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন ও থানা পুলিশ যৌথ ভাবে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তাদের সোপর্দ করে।
বেনাপোল পোর্টথানা পুলিশ আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে তিনটি এনজিও সংস্থ্যার হাতে তুলে দিয়েছে।
এসময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস কর্মকর্তারাসহ প্রশাসনিক ও এনজি সংস্থ্যার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটকের পর এরা ভারতের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ছিল।
ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি যশোর,নড়াইল, সাতক্ষীরা,বাহেরহাট ও চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়।
পুলিশ ও এনজিও কর্মকর্তারা জানান, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা সীমান্ত পথে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিল। পরে দাদালরা তাদের দেওয়া কথা না রেখে নানান ঝুকিপূর্ন কাজে বাধ্য করে। এসময় কেউ জীবন বাঁচাতে স্বেচ্ছায় পুলিশের হাতে ধরা দেয় আবার কাউকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ আটক করেছিল। কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সহযোগীতায় নাগরীকতা যাচায় শেষে তারা দেশে ফিরে আসে। আইনী সহয়তা ও পরিবারের কাছে পৌছে দিতে এনজিও সংস্থ্যা তাদের গ্রহন করেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park