1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ভারত ফেরত পাসপোর্ট যাত্রী দের মালামাল ডি এম করা ছাড়াই কেড়ে নিচ্ছে এমন অভিযোগ উঠেছে বেনাপোল কাস্টমস কর্মকর্তা ইব্রাহিম খলিল এর বিরুদ্ধে।

  • প্রকাশের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০১ বার পঠিত

শার্শা উপজেলা প্রতিনিধি,
মো সালাউদ্দিন
গত ২১ মে ২০২৩ এ নতুন প্রজ্ঞাপনে কাস্টমস জানিয়েছে, বিদেশে অবস্থানের মেয়াদ নির্বিশেষে স্থল পথে আগত প্রত্যেক বৈধ পাসপোর্ট যাত্রি সর্বোচ্চ ৪০০ মার্কিন ডলারের মুল্যের ব্যাগেজ সকল প্রকার শুল্ক ও কর ব্যাতিরেকে আমদানি করতে পারবে এবং বছরে ৩ বার এই সুযোগ পাবে। কিন্ত এই প্রজ্ঞাপন মানছেন না কাস্টমস কর্মকর্তা ইব্রাহিম খলিল। এছাড়াও অনেক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে মালামাল ছিনিয়ে নিয়ে কিছু মালামাল ডি এম করে বাকি মালামাল এর কোন হিসাব দেন না তিনি।

অভয়নগর থানার গুয়াখোলা এলাকার তানিয়া খাতুন ( পাসপোর্ট নং A01451660) ৮ সেপ্টেম্বর ( শুক্রবার) ভারত থেকে ফেরার পথে ১২ হাজার টাকা মুল্যের কিছু মালামাল বাংলাদেশে আনার সময় বাংলাদেশ কাস্টমস এ আসলে ইব্রাহিম খলিল নামের কাস্টমস কর্মকর্তা তার কাছ থেকে ৫ পিস শাড়ী ও কিছু কসমেটিক্স ছিনিয়ে নেয় । এর কিছুক্ষন পর শুধু ৫ টি শাড়ীর ডি এম এর স্লিপ সেই পাসপোর্ট যাত্রী কে প্রদান করে । বাকি মালামাল এর কথা জিজ্ঞেস করলে ইব্রাহিম খলিল কোন উত্তর দেননি বলে তানিয়া খাতুন এর অভিযোগ।

এছাড়াও ইব্রাহিম খলিল নিজ থানার অধিনে চাকরী করছেন সেজন্য এইরুপ হয়রানি করতে দ্বিধাবোধ করছে না বলেও অনেকের অভিযোগ।

এইদিকে ইব্রাহিম খলিল এর এইরুপ যাত্রী হয়রানির কারনে কমেছে পাসপোর্ট যাত্রীদের ভারতে গমন । সাথে হ্রাস পেতে পারে সরকারী রাজস্ব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park