1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

খুলনা মহানগরীর ১১ টি স্কুলে বিভিন্ন বিলুপ্ত প্রায় উদ্ভিদসহ ঔষধি, ফলজ ও বনজ ১৩৫ টি গাছ লাগান হয়েছে।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯২ বার পঠিত

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের যেসব দেশ সবচেয়ে অরক্ষিত অবস্থায় রয়েছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। এদেশের লাখ লাখ মানুষ নানা সময়ে ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, বজ্রপাত, তাপদাহ ও খরার মতো মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে উপকূলীয় অঞ্চলের অনেক অংশ ডুবে যাওয়ার সম্ভবনা আছে । অথচ এই ঝুঁকি বৃদ্ধিতে আমাদের ভূমিকা সর্বনিম্ন। তথাপি জাতি হিসেবে নিজেদেরকে সুরক্ষার জন্য সবচেয়ে বড় রক্ষা কবজ হচ্ছে বৃক্ষরোপন। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি রোধে বৃক্ষরোপনের চেয়ে উৎকৃষ্ট পদ্ধতি আর হতে পারে না। প্রয়োজনের তাগিদে গাছ কাটা হলেও দেশগুলোকে বৃক্ষ রোপণের হার বাড়াতে হবে। ২০১৮ সালে প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ জানায়, “বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হলে বাতাস থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস দূর করতে হবে”। বর্তমান বিশ্বে যে হারে কার্বন নিঃসরণ ঘটছে, তাতে ২০৩০ সাল নাগাদ বিশ্বের কার্বন নিঃসরণের যে সীমা রয়েছে, তা অতিক্রম করবে। এতে দীর্ঘ মেয়াদে বৈশ্বিক উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা নাগালের বাইরে চলে যাবে। তাই বায়ু থেকে কার্বন-ডাই-অক্সাইড দূর করতে গাছের বিকল্প নেই। সেই দৃষ্টিভঙ্গিকে মাথায় রেখে দাতা সংস্থা WaterAid এর কারিগরী সহযোগিতায় বেসরকারি সংস্থা নবলোক কর্তৃক বাস্তবায়িত WASH4 Urban Poor Phase-II প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কিছু কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখানেও উল্লেখ্য, WASH4 Urban Poor Phase-II প্রকল্প সরাসরি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ইস্যু নিয়ে কাজ করে না। তথাপি এ ভাবনাকে বাস্তবায়নের লক্ষ্যে নবলোক ও WaterAid এর কর্মীরা, খুলনা মহানগরীতে বৃক্ষমেলা চলাকালীন সময়ে নার্সারি মালিক সমিতির সাথে দেখা করে। নার্সারি মালিক সমিতির সভাপতি বদরুল আলম রয়েল তুলনামূলক কম মূল্যে বৃক্ষ প্রদান করার আশ্বাস দেন। এই বৃক্ষ কেনার অর্থ প্রদানে এগিয়ে এসেছে একটি ভলেনটারি সংস্থা ‘আলো’। যারা করোনাকালীন সময় মানুষকে অক্সিজেন সরবরাহ, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা সহ বর্তমানে বিভিন্ন সেবামূলক কাজের সাথে জড়িত রয়েছে । এই পথ পরিক্রমায় খুলনা মহানগরীতে অবস্থিত বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলে বৃক্ষরোপণ করা হয়। এখানে বৃক্ষগুলি স্থায়িত্বের বিষয়টি সবচেয়ে গুরুত্ব পেয়েছে, সেই স্থায়িত্বের বিষয়কে মাথায় রেখে গাছের বৃদ্ধিসহ টিকিয়ে রাখার বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে সচেতন করা হয়। আলো, নার্সারি মালিক সমিতি, নবলোক, WaterAid এর কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করেছেন খুলনা মহানগরীর দুইজন থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও খুলনা জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। এ কার্যক্রমের আওতায় এ পর্যন্ত খুলনা মহানগরীর ১১ টি স্কুলে বিভিন্ন বিলুপ্ত প্রায় উদ্ভিদসহ ঔষধি, ফলজ ও বনজ ১৩৫ টি গাছ লাগান হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park