1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

মোংলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন ভাঙচুর সন্ত্রাসীদের শাস্তি দাবি এলাকাবাসীর

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

উপজেলা প্রতিনিধি,মোংলা বাগেরহাট

বাগেরহাটের মোংলায় রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রবাসীর কোটি টাকার নির্মাণাধীন ভবন ভাঙচুর করেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত প্রবাসী মহসীন গাজী মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোংলা পৌরসভার ফেরিঘাট সংলগ্ন মোংলা বন্দর কর্তৃপক্ষ (মবক) বরাদ্দকৃত জমিতে ঘর নির্মাণ করছিলেন প্রবাসী মহসীন গাজী (৫০)। দীর্ঘদিন বিদেশি জাহাজে সিম্যান হিসেবে কর্মরত থেকে কষ্টার্জিত অর্থে দেশে ফিরে নিজস্ব বরাদ্দকৃত জমিতে ভবন নির্মাণ শুরু করেন। মহসিন গাজি তার অভিযোগে উল্লেখ করেন, গত ১ অক্টোবর রাতের আঁধারে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার নির্মাণাধীন বিল্ডিংয়ের লিন্টেল, গাঁথুনি ও চারপাশের দেয়াল ভাঙচুর করে দেয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

প্রবাসী মহসীন গাজী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বিদেশে নদীতে সিম্যানের চাকরি করে প্রবাস জীবন কাটাই। রক্ত-ঘামে উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে স্বপ্নের ঘর তুলছিলাম। অথচ মোংলার কিছু চিহ্নিত সন্ত্রাসী গভীর রাতে আমার নির্মাণাধীন ভবন ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমি এর বিচার চাই।”

এ ঘটনায় রাজনৈতিক মহলসহ স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে পৌর বিএনপি নেতা মোঃ ফারুকুল ইসলাম মানিক বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। কিন্তু কিছু দুর্বৃত্ত সংগঠনের নাম ভাঙিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এদের কারণে দলের সুনাম নষ্ট হচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের দ্রুত ব্যবস্থা চাই।”

এলাকাবাসীর অভিযোগ, মোংলার কিছু চিহ্নিত দুর্বৃত্ত দীর্ঘদিন ধরে প্রবাসীদের সম্পত্তির প্রতি নজর দিয়ে ভয়ভীতি ও দখলবাজি চালিয়ে আসছে। তাদের মতে, বিদেশে কষ্টার্জিত রেমিট্যান্সে দেশে ঘরবাড়ি গড়ে তুললেও প্রবাসীরা নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন।

এদিকে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রবাসীর স্বপ্নভঙ্গের ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা বলেন, “দেশের অর্থনীতি প্রবাসীদের রেমিট্যান্সে সচল থাকে। অথচ সেই অর্থে গড়ে তোলা ঘরবাড়ি ভেঙে দেওয়া মানবিক বিপর্যয়ের শামিল।”

ভুক্তভোগী মহসীন গাজীসহ এলাকাবাসীর একটাই দাবি—“দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো প্রবাসীকে একই পরিণতির শিকার হতে না হয়।”#

খান আশিকুজ্জামান
মোংলা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park