1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

“নবলোক ডব্লিউওপি প্রকল্পের অবহিতকরণ সভা”

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

মাহফুজুর রহমান(খুলনা প্রতিনিধি)::

২৩ এপ্রিল ২০২৫ তারিখে সকাল ১০ ঘটিকায় খুলনা ওয়াসার কনফারেন্স রুমে নবলোক Enabling Access To Clean Water Through Infrastructure Development in “Greenland” প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। নবলোক পরিষদের নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবাল-এর সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হুসাইন শওকত, ব‍্যবস্থাপনা পরিচালক, খুলনা ওয়াসা।সভাপতি তার বক্তব্যে বলেন নবলোক পরিষদ বিগত ২০ বছর ধরে নগরবাসীর উন্নয়নে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে। তিনি বর্তমান প্রকল্পের মাধ্যমে আরো বেশি মানুষের দোরগোড়ায় নিরাপদ পানি পৌঁছে দেবার আশাবাদ ব্যক্ত করেন এবং পানির অপচয় রোধ করার উপর গুরুত্ব প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খুলনা ওয়াসার পানির লাইন ব‍্যবহারের মাধ্যমে নিন্ম আয়ের মানুষের নিরাপদ পানির চাহিদা পূরণ হয় সে লক্ষ্যে ওয়াসা সর্বাত্মক সহযোগিতা করবে। বিশেষ অতিথি রোমানো রাজকুমার, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ডব্লিউওপি, বলেন খুলনা ওয়াসা এই এলাকার নিম্ন আয়ের মানুষের পানির চাহিদা পূরণে কাজ করছে, তার ধারাবাহিকতায় আরো বৃহৎ আকারে কাজ করার সুযোগ রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মিজ জুমুর বালা, উপ-ব‍্যবস্থাপনা পরিচালক, খুলনা ওয়াসা, প্রশান্ত কুমার বিশ্বাস, সচিব, খুলনা ওয়াসা, মোঃ রেজাউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, খুলনা ওয়াসা। তারা কমিউনিটি এলাকায় মানুষের নিরাপদ খাবার পানির সমস্যা সমাধানের জন্য সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে এক সাথে কাজ উপর গুরুত্ব আরোপ করেন।
সভায় খুলনা ওয়াসার জোনাল কর্মকর্তা, আরবান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সিবিও প্রতিনিধি সহ উপস্থিত সকলে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।তারা খুলনা সিটি কর্পোরেশনের অন‍্যান‍্য কমিউনিটিতে অনুরূপ প্রকল্প গ্রহণের জন্য অনুরোধ করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ফাহমিদা সুলতানা, সহকারী পরিচালক-মনিটরিং এন্ড ইভাল‍্যুয়েশন,নবলোক পরিষদ।প্রকল্প বিষয়ক সম্মক্ষ ধারণা প্রদান করেন ডব্লিউওপি ও নবলোক পরিষদ এর প্রতিনিধিবৃন্দ।উল্লেখ্য খুলনা সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের গ্রীনল‍্যান্ড কমিউনিটিতে ৪ টি ব্লকে দাতা সংস্থা ডব্লিউওপি এর সহযোগিতায় ওয়াসার মাধ্যমে নিন্ম আয়ের মানুষের জন্য পানির সংযোগ নিশ্চিত করার জন্য নবলোক পরিষদ উক্ত প্রকল্প বাস্তবায়ন করছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park