1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তেঁতুলঝোড়াকে একটি আধুনিক ইউনিয়ন গঠন করাই আমার মূল লক্ষ্য – কাউসার খুলনার দিঘলিয়ায় জামায়াতের ওয়ার্ড সভাপতির ঘরে বোমা বিস্ফোরণ আহত -১ বেনাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকসহ চার আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বেনাপোল বন্দরে আওয়ামী লীগের দোসরদের ঠেকাতে শ্রমিকদের পথসভা। নিকলীতে ৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেকজন পলাতক কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ।

খুলনার দিঘলিয়ায় জামায়াতের ওয়ার্ড সভাপতির ঘরে বোমা বিস্ফোরণ আহত -১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক খুলনাঃ-

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতির
ঘরে মুড়ির পেকেটে রাখা বোমায় এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছ। মঙ্গলবার (০৩নভেম্বর) ভোর পৌনে ৬টায় দিকে এ ঘটনা ঘটে।
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি কলেরপুকুর পশ্চিম পাশে জামায়াতের ৭ নং ওয়ার্ড সভাপতি মনিরুল ইসলাম নিজ ঘরে বোমা বিষ্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বোমা বিস্ফোরণে তিনি নিজেই আহত হয়েছেন ।
পুলিশ সূত্রে জানা যায, উপজেলার সেনহাটী কলের পুকুরের পশ্চিম পাশে মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এম এম মনিরুল ইসলাম (৬৩) ফজরের নামাজ পরে মসজিদ থেকে ঘরে ফেরার সময় নিজ বসত ঘরের দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পেয়ে ঘরে নিয়ে যায়। মুড়ির প‍্যাকেট ঘরের ভিতর ফ্লোরে রাখার সাথে সাথে বোমা বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে জামায়াত নেতা মনিরুলের শরীরের বিভিন্ন অংশে ঝলসে যায়। ঘরে থাকা আসবাবপত্রে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে জামায়াত নেতাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসার জন্য নিয়ে আসেন ।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুপ কুমার চৌধুরী বোমার ঘটনা সত্যতা স্বীকার করে বলেন,
আমি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আলামত সংগ্রহ করে থানায় নিয়ে এসেছি ।এম এম মনিরুল ইসলাম ফজরের নামাজ পরে মসজিদ থেকে ঘরে ফেরার সময় নিজ বসত ঘরের দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পেয়ে ঘরে নিয়ে যায়। মুড়ির প‍্যাকেট ঘরের ভিতর ফ্লোরে রাখার সাথে সাথে বোমা বিস্ফোরণ ঘটে। এতে এম এম মনিরুল ইসলাম আহত হন। ।দুর্বৃত্তরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য বোমা রেখে বিস্ফোরণ ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park