1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

কলকাতায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করা বাংলাদেশী ব্যবসায়ী আহমেদ বাবুর জানাজা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পঠিত

আকতার হোসেন, স্টাফ রিপোর্টার

সাভারের আমিনবাজার ইউনিয়নের কসমেটিক ব্যবসায়ী আহমেদ বাবুর জানাজা সম্পন্ন হয়েছে । রবিবার ( ২৩ আগষ্ট ) আমিনবাজর তার নিজ এলাকায় এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয় । ​একটি স্বপ্ন, পরিবারের একটু স্বচ্ছলতা আর ভালো থাকার আকুতি নিয়ে সীমান্তে পাড়ি দিয়েছিলেন সাভারের আমিন বাজার বেগুন বাড়ির আহমেদ বাবু।
কিন্তু কে জানত, প্রবাসের সেই রঙিন স্বপ্নই হবে তার জীবনের শেষ অধ্যায়? কলকাতার ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো তরুণ আহমেদ বাবুর নিথর দেহ যখন আমিনবাজারে পৌঁছাল, তখন পুরো এলাকা জুড়ে নেমে আসে এক নিস্তব্ধ হাহাকার।
অশ্রুসজল চোখে, ভেজা বাতাসে স্বজন আর সহসেবীদের কান্নায় বিদায় জানানো হলো প্রিয় মুখটিকে।
​শনিবার দিবাগত ভোর রাতে নিহত বাবুর কফিনবন্দি দেহ আমিনবাজারে এসে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সন্তানহারা মায়ের আহাজারি আর স্বজনদের আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। শৈশবের খেলার মাঠ, চেনা পথঘাট আর পরিচিত মানুষদের ফেলে আহমেদ বাবু চলে গেলেন না-ফেরার দেশে। তাকে শেষবারের মতো দেখতে ঢল নামে স্থানীয় সর্বস্তরের মানুষের। অশ্রুসজল চোখে প্রতিবেশীরা জানান, শান্ত ও পরিশ্রমি ছেলে হিসেবে বাবুর সুনাম ছিল পুরো এলাকায়।
​স্থানীয় হিজলা পাচ মসজিদ বালুর মাঠে জানাজা শেষে আমিন বাজার কেন্দ্রীয় (বরদেশী) কবরস্থানে অশ্রুসিক্ত ভালোবাসায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। প্রবাসের আগুন শুধু একজন মানুষকে কেড়ে নেয়নি, নিভিয়ে দিয়েছে একটি পরিবারের বেঁচে থাকার শেষ আশাটুকুও। কান্নাভেজা চোখে এলাকাবাসীর একটাই প্রার্থনা ওপারে ভালো থেকো বাবু ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park