1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

টাঙ্গাইলের ভূঞাপুরে দুই নবজাতকের মৃত্যু নিয়ে প্রশ্ন, সাংবাদিককে হাত-পা ভাঙার হুমকি

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১২২ বার পঠিত

শুভ্র মজুমদার, স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের ভূঞাপুরে নরমাল ডেলিভারির সময় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে লাঞ্ছিত ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদার বিরুদ্ধে।

সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ফেলে দেওয়ার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ এবং বাড়িতে গিয়ে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সম্প্রতি গোবিন্দাসী এলাকায় এক প্রসূতির সন্তান প্রসবের সময় নবজাতকের মৃত্যু হয়। এর আগে গত ৫ আগস্ট কষ্টাপাড়া গ্রামের এক গর্ভবতী নারীর প্রসবের সময়ও একটি নবজাতকের মৃত্যু হয়। এসব ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সাংবাদিক কোরবান আলী তালুকদার ওই স্বাস্থ্যকেন্দ্রে যান।

অভিযোগ রয়েছে, সেখানে ভিডিও ধারণের সময় পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদা সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি সাংবাদিকের মাকে নিয়েও অশালীন মন্তব্য করা হয় বলে অভিযোগ করেন তিনি।

সাংবাদিক কোরবান আলী তালুকদারের অভিযোগ, পরবর্তীতে তার বাড়িতে গিয়েও তাকে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
এদিকে মৃত দুই নবজাতকের স্বজনদের দাবি, অভিযুক্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা তাদের বাড়িতে গিয়ে নিজের ভুল স্বীকার করেছেন। একই সঙ্গে বিষয়টি সাংবাদিক বা অন্য কারও কাছে প্রকাশ না করার জন্য তাদের নিষেধ করা হয়।

দুই নবজাতকের মৃত্যুর বিষয়টি পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদা স্বীকার করেছেন। তবে সাংবাদিককে গালিগালাজ ও হাত-পা ভেঙে দেওয়ার হুমকির অভিযোগের বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য না দিয়ে কল কেটে দেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের সাব-অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার বেলায়েত হোসেন বলেন, দুপুরে তিনি নিজের কক্ষে কাজ করছিলেন। এ সময় পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদার কণ্ঠে গালিগালাজ শুনতে পান। পরে সাংবাদিকদের ধারণ করা ভিডিও দেখে হুমকির বিষয়টি জানতে পারেন। ঘটনাটি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসসুম বলেন, সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ভিডিও তিনি দেখেছেন। পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদাকে আগামীকাল অফিসে ডাকা হবে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ এবং সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park