
লোকমান হোসেন
(যশোর জেলা) বিশেষ প্রতিনিধি
কায়বা সীমান্ত দিয়ে প্রতিনিয়ত কারেন্ট জাল চোরাচালান ব্যবসায়ীরা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নিয়ে আসে। বাংলাদেশের অলিতে গলিতে হাওর বাওর এমন কোন জায়গা নেই যেখানে কারেন্ট জালের বিস্তার করে নাই।শার্শা উপজেলা মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ প্রত্যেকটি জায়গায় কারেন্ট জালের ব্যাপক পরিমাণ বিস্তার ঘটেছে। শার্শা উপজেলা থেকে হারিয়ে যাচ্ছে বিল খালের রানী মাছ।
কায়বা সীমান্তে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত আছে। বাঁগআঁচড়া মহাসড়ক হয়ে কায়বা সীমান্ত দিয়ে প্রতিনিয়ত অবৈধ মালের চালান পারাপার হয়। রবিবার ১৬ আগষ্ট রাত ১১টার দিকে কারেন্ট জালের একটি বড় চালান পাচার করার প্রতিশ্রুতি নিয়ে চোরাচালান ব্যাবসায়িরা রওনা দেয় বিজিবির নিয়মিত অভিযানের সামনে পড়লে সকলে পালিয়ে যায়। এবং বিজিবি মাল গুলি জব্দ করে।যার আনুমানিক বাজার মৃল্য ৮ লাখ টাকা। বিজিবি কমেন্ডর সাইফুল্লাহ সিদ্দিক বলেন। আটক কৃত মালের সাথে কোন আসামি পাওয়া যায়নি ।
কায়বা সীমান্ত বিজিবি অভিযান চলমান থাকবে। প্রয়োজন সাধারণ জনগনের সহযোগীতা।