1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা – রনি

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পঠিত

আকতার হোসেন, স্টাফ রিপোর্টার

সাভারে নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এক বিএনপি নেতা । বিএনপির এই নেতার নাম মোহাম্মদ সোহরাব উদ্দিন রনি । তিনি সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে । মিথ্যা অপপ্রচারের বিষয়ে জানতে চাইলে রনি বলেন ” একটি কুচক্রী মহল আমার ব্যবসা – বানিজ্য, সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক উন্নতি দেখে তারা তা মেনে নিতে পারছে না । বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি খুলে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে । ঐ সকল ভুয়া আইডি থেকে আমার বিরুদ্ধে মিথ্যা পোস্ট করা হচ্ছে । আমাকে আওয়ামী ট্যাগ দেওয়ার বৃথা চেষ্টা কটা হচ্ছে । আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং আমি একজন বিএনপির কর্মী । আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে – রনি ল্যান্ড মারট, রনি এগ্রো ফ্লাওয়ারস, মেসার্স লামিয়া ট্রেড কম । আমার ব্যবসায়িক উন্নতি কিছু মানুষ মেনে নিতে না পেরে হিংসার বশবর্তী হয়ে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে । আমার এলাকার কোন মানুষ বলতে পারবে না যে আমি রনি কোন রকম খারাপ কাজ এবং মাদকের সাথে জড়িত । বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদুল হাসান আলাল ভাইয়ের সময় আমি বয়সে ছোট থাকলেও সেই আলাল চেয়ারম্যানের সময়কাল থেকে আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত । সবচেয়ে উল্লেখ করার বিষয় এই যে, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করার জন্য সিঙ্গাপুর থেকে বাংলাদেশে চলে আসি এবং ভোটকেন্দ্রে বিএনপি’র পোলিং এজেন্টের দায়িত্ব পালন করি । সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । আমি আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়ে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবেন ” ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park