1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

বাগেরহাটে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মোঃ মজনু শেখ
বাগেরহাট সদর প্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘আপসহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) আছরবাদ বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা এবং দেশের রাজনীতিতে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত, কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এম মজিবুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবেক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসের আলী মোহন এবং বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম। সদর উপজেলা বিএনপির সভাপতি নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী রবি,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক,জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক নিয়ামুল কবির রাহুল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্ব দেশের গণতন্ত্রকামী মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শুধু আনুষ্ঠানিকতা নয়, তাঁর রাজনৈতিক আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানকে ঘিরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park