1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

চরকাঁকড়া ইউনিয়নে আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত এিমুখী সংঘর্ষ ১০ জন আহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পঠিত

– নুর আলাম বিপ্লব –

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদক সেবনের একটি সরঞ্জাম পাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০ জন আহতের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দফায় দফায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

ত্রিমুখী সংঘর্ষে আহতরা হলেন- ছাত্রলীগ নেতা শুভ (২৪) ও তার সঙ্গে থাকা তামিম (১৮), জামায়াতের যুব বিভাগের ৯নং ওয়ার্ডের সেক্রেটারি সাখাওয়াত হোসেন রোমন (৩২), তার সঙ্গে থাকা কামরুল হোসেন (২০), শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক অপু (২১), শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ডের অফিস সম্পাদক শান্ত (২১), শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ইমন (২২), বিএনপি কর্মী খোকনসহ (৪০) ১০ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নাজিরহাটের পাশে চরকাঁকড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সামনে ছাত্রলীগ নেতা শুভসহ অন্যরা লিখন নামের এক যুবককে মাদকের অভিযোগ এনে তল্লাশি করে। পরে ব্যাগে একটি মাদক সেবনের সরঞ্জাম পেয়ে চড় ও থাপ্পড় দেয়। এ বিষয়কে কেন্দ্র করে পরে লিখন ও তার বন্ধুরা শুভর বন্ধু তামিমকে গতিরোধ করে শুভকে ঘটনাস্থলে আসতে বলেন।

কিন্তু শুভ ঘটনাস্থলে না এলে স্থানীয় বিএনপি নেতা জসিম উদ্দিন, শুভর বন্ধু তামিমকে ছাড়িয়ে আনে লিখনদের কাছ থেকে। বিষয়টি শুনে ক্ষিপ্ত হয়ে জামায়াতের যুব বিভাগ নেতা রোমনসহ কয়েকজন ছাত্রলীগের নেতা শুভর বাড়িতে যাওয়ার সময় স্থানীয় বিএনপি কর্মী খোকনের দোকানে শুভকে পেয়ে মারধর করলে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিএনপি কর্মী খোকন, যুব বিভাগ কর্মী রোমন, ছাত্রলীগ নেতা শুভসহ ১০-১২ জন আহত হন।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, লিখিত অভিযোগ এখনো পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park