
মোঃ মজনু শেখ
বাগেরহাট সদর প্রতিনিধিঃ
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে অবস্থিত সততা এন্টারপ্রাইজের তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে শেখ জাহাঙ্গীর হোসেন (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকালে এই দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
শেখ জাহাঙ্গীর হোসেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের মৃত সোহরাব আলী শেখের ছেলে। তিনি সততা এন্টারপ্রাইজে কর্মচারী হিসেবে দীর্ঘদিন নিয়োজিত ছিলেন।
চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নজরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে চুলকাটি বাজারে অবস্থিত সততা এন্টারপ্রাইজের তিনতলা ভবনের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আমরা তার সহকর্মীর কাছে থেকে জানতে পেরেছি যে তিনি ঘুম থেকে উঠে ভবনের তিন তলায় গিয়েছিলো, হয়তোবা অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।