1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

কালিহাতীতে সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৩২ বার পঠিত

শুভ্র মজুমদার, স্টাফ রিপোর্টার:-

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি মাদকবিরোধী কার্যক্রম জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে নির্বাচনী এলাকায় অবস্থানকালে উপজেলা পরিষদে স্থাপিত এ কার্যালয়ে নিয়মিত বসে সাধারণ মানুষের অভিযোগ, সমস্যা ও বিভিন্ন বিষয় শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ দলীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park