1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোটার।

বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক।

​আজ ২৭ জুলাই,সোমবার ২০২৬খ্রি. তালতলী উপজেলা পরিষদের ‘পায়রা’ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের কল্যাণে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই সামগ্রী ও সহায়তা প্রদান করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ তাছলিমা আক্তার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা। সভাপতিত্ব করেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম।

​এই মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগের মূল উদ্দেশ্য সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামগ্রিক জীবনযাত্রার মানোন্নয়ন, অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন এবং শিক্ষার প্রসার ঘটানো। প্রদত্ত সেলাই মেশিন নারীদের আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে, বাইসাইকেল শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত সুগম করবে এবং শিক্ষাবৃত্তি তাদের নিরবচ্ছিন্ন পড়াশোনা অব্যাহত রাখতে বিশেষ সহায় ভূমিকা পালন করবে।

সময়োপযোগী এ সহায়তা ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও স্থায়ী ক্ষমতায়নের পথে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park