1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

সাধারণ মানুষের জন্য নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করে দিলেন – রাশেদুল ইসলাম রাসেল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পঠিত

আকতার হোসেন,
স্টাফ রিপোর্টার
সাভারে চলাচলের অনুপযোগী একটি রাস্তা মেরামত করে তা চলাচলের উপযোগী করে দিলেন আগামী সাভার পৌরসভার নির্বাচনে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ রাশেদুল ইসলাম রাসেল । মঙ্গলবার ( ২৮ জুলাই ) সকালে সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাভার – বিরুলিয়া রাস্তার পলুর মার্কেট এলাকায় এই রাস্তা মেরামতের কাজ করা হয় । রাস্তা মেরামতের কাজটি মোঃ রাশেদুল ইসলাম সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে করেন । এসময় স্হানীয় মানুষ বলেন ” দীর্ঘদিন ধরে পলুর মার্কেট থেকে ভিশন গার্মেন্টস পর্যন্ত প্রায় পাঁচশত ফুট রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত , ভাঙা ও একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পরে ছিল । আমরা সবাই এই বিষয়টি জনাব রাশেদুল ইসলামকে অবহিত করলে তিনি আমাদের এই রাস্তা ঠিক করে দিবেন বলে কথা দেন, তারই অংশ হিসেবে আজ এই রাস্তা মেরামত করা হয় । এর ফলে আমাদের সকলের অনেক উপকার হয়েছে এবং আমারা সহ এই রাস্তা দিয়ে যাতায়াত করা সকল মানুষ উপকৃত হলাম “।
সাভার থেকে উত্তরা ও মিরপুরের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক হিসেবে প্রতিদিন অসংখ্য মানুষ ও যানবাহন এই সাভার – বিরুলিয়া রাস্তাটি ব্যবহার করে । কিন্তু দীর্ঘদিন ধরে পলুর মার্কেট এলাকায় বড় বড় গর্ত ও রাস্তার বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের চলাচল ছিল অত্যন্ত কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ । জনদুর্ভোগ লাঘবের কথা চিন্তা করে রাসেল নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে ইট,বালু এবং খোয়া দিয়ে রোলারের মাধ্যমে সড়কটি মেরামত করেন । এর ফলে এলাকাবাসী ও পথচারীসহ সবাই নিরাপদে চলাচল করতে পারবে ।
এসময় রাশেদুল ইসলাম রাসেল বলেন ” দীর্ঘদিন ধরে পলুর মার্কেটের এই রাস্তাটির বেহাল অবস্থা । কয়েক দিন আগে এলাকার কিছু মানুষ আমার কাছে যায় এবং এই রাস্তার বেহাল দশার কথা বলে । পরবর্তীতে আমি নিজে এখানে আসি এবং রাস্তার খারাপ অবস্থা দেখে তা মেরামতের সিদ্ধান্ত নেই । তারই অংশ হিসেবে আজ এই রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করে দিলাম । জনগণের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ । মানুষের কল্যানে সব সময় নিজেকে নিয়োজিত রাখতে চাই । মানুষের যে কোন সমস্যায় আমি পাশে থাকতে পারলে নিজেকে ধন্য মনে হয় । সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সারাজীবন মানুষের সেবা করতে পারি ” ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park