1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট ফাজিল (১ম বর্ষের সবক উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৬ বার পঠিত

হামিদুল হক মার্সাল
নাইক্ষ্যংছড়ি,প্রতিনিধি

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে অবস্থিত মদিনাতুল উলূম মডেল ইনস্টিটিউট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ফাজিল (ডিগ্রি) প্রথম বর্ষের সবক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই ২০২৬) মাদরাসা সেমিনার হলে অনুষ্ঠিত সবক উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাইল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, মাওলানা হেলাল উদ্দিন এবং ফয়েজ আহমদ মেম্বার।

এ সময় শিক্ষকবৃন্দ ও অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের শিক্ষাজীবনের সার্বিক সাফল্য কামনা করেন।

প্রধান অতিথি তোফাইল আহমদ বক্তব্যে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনের এই ধাপটি ধৈর্য্য ও সফলতার সাথে সম্পন্ন করতে অনুপ্রাণিত করেন এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছানোর জন্য শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ী হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park