1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

যোগদানের পরই নবাগত এসিল্যান্ডের অভিযান, অবৈধ বালু পরিবহনে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।

মাধবপুর (হবিগঞ্জ), ২৫ জুলাই ২০২৬:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি বালুবাহী যান আটক করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া এলাকায় চৌমুহনী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের সময় উপজেলা প্রশাসনের অভিযানে একটি বালুবাহী যান আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দায়ের করা মামলায় আসামি মো. পিপন মিয়াকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মনতলা পুলিশ ফাঁড়ির এএসআই রতন, পুলিশ সদস্য ছোটন এবং ভূমি অফিসের একটি টিম।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park