1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

শিক্ষার গুণগত মান উন্নয়ন , ঝরে পড়া রোধ ও পাশের হার বৃদ্ধিকল্পে বরগুনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোটার।

শিক্ষার গুণগত মান উন্নয়ন , ঝরে পড়া রোধ ও পাশের হার বৃদ্ধিকল্পে বরগুনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুলাই বৃহস্পতিবার বেলা ১১.০০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মিজ তাছলিমা আক্তার, জেলা প্রশাসক, বরগুনা এর সভাপতিত্বে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস এর যৌথ আয়োজনে মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং কৃতকার্যের হার বৃদ্ধিকল্পে কর্ম-পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বরগুনা জেলার ১৮৮ টি সরকারি, এমপিও ও নন-এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ১৮৮ জন প্রধান শিক্ষক-এর সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, বরগুনা; সিভিল সার্জন, বরগুনা; অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা), বরগুনা; উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনা; উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরগুনা; জেলা শিক্ষা অফিসার, বরগুনা; কালচারাল অফিসার, বরগুনাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

সভায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন, উপস্থিতির হার বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা ও পাঠদানের নতুন কৌশল, এবং শিক্ষার্থীদের নৈতিকতা ও দক্ষতা উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তারুণ্যকে দক্ষ মানবসম্পদে পরিণত করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপরেখা প্রণয়নেও গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। মাধ্যমিক স্তরকে শক্তিশালী করতে পারলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। মাধ্যমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে আমাদের ইনক্লুসিভ এডুকেশন-কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, সেদিকে সবার আগে নজর দিতে হবে। প্রতিটি বিদ্যালয়ে কম্প্রিহেনসিভ লেসন প্ল্যান অনুযায়ী পাঠদান বাধ্যতামূলক করতে হবে। পরিকল্পনা বিহীন শ্রণিকক্ষে পাঠদান ও গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়। শিক্ষক কর্তৃক পাঠদানকে আরও আকর্ষণীয় ও ফলপ্রসূ করতে হবে। যে সকল শিক্ষার্থী পিছিয়ে পড়ছে তাদের জন্য নিরাময় ক্লাস চালু করতে হবে। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শনাক্ত করে অতিরিক্ত যত্ন ও সহায়তার মাধ্যমে তাদের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে।

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিক্ষাই মূল হাতিয়ার। আর শিক্ষকগণই পারেন এই পরিবর্তনের নেতৃত্ব দিতে। সেজন্য সব ধরণের সহায়তা প্রদানে জেলা প্রশাসন বদ্ধপরিকর।

এছাড়াও মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে শিক্ষকগণকে একযোগে এগিয়ে এসে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির পাশাপাশি সন্ধ্যায় পড়ার টেবিলে বসানোর নিমিত্ত অভিভাবকগণকে সচেতন করার বিষয়ে পুলিশ সুপার, বরগুনা উপস্থিত সকল শিক্ষককে অনুরোধ জানান। হাম ও ডেঙ্গু প্রতিরোধে সিভিল সার্জন বরগুনা উপস্থিত সকল শিক্ষককে ৭২ ঘন্টার বেশি যাতে কোথাও পানি জমে না থাকে সে বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকগণকে সচেতন করার জন্য আহবান জানান। উপ-পরিচালক, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক উপস্থিত সকল শিক্ষককে ‘মাদককে না বলুন’ এই স্লোগানটি এসেম্বলির সময় সকল শিক্ষার্থীকে সমস্বরে বারবার পড়ানোর জন্য অনুরোধ জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park