1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গ্রাম্য সালিশের মাধ্যমে বিরোধপূর্ণ জমি উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পঠিত

​মোঃ ইলিয়াস হোসেন
ভ্রামমান প্রতিনিধি

​কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ডের তুলার ভিটা গ্রামে দীর্ঘদিন ধরে চলে আসা জমি সংক্রান্ত বিরোধের অবসান ঘটেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিজ্ঞ বিচারকমণ্ডলীর হস্তক্ষেপে অবশেষে বাদীপক্ষ তাদের জমির দখল ফিরে পেয়েছেন।
​ঘটনার প্রেক্ষাপট:
দীর্ঘদিন ধরে তুলার ভিটা গ্রামের বাদী ও বিবাদী পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২ জুলাই ২০২৬ তারিখ সকাল ১১টার দিকে বিবাদীপক্ষ জোরপূর্বক বাদীপক্ষের দখলীয় জমিতে একটি ঘর উত্তোলন করেন এবং কিছু বৃক্ষ রোপণ করে জমিটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেন।
​সালিশ ও নিষ্পত্তি:
জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিষয়টি মীমাংসার জন্য গ্রাম্য সালিশি বৈঠকের আয়োজন করা হয়। দীর্ঘ শুনানির পর বিচারকমণ্ডলী লক্ষ্য করেন যে, বিবাদীপক্ষের কাছে উক্ত জমির সপক্ষে কোনো বৈধ কাগজপত্র নেই। এরপর উভয় পক্ষের সম্মতিতে বিবাদীদের কাছ থেকে জমিটি উদ্ধার করে পুনরায় বাদীপক্ষকে বুঝিয়ে দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়।
​গত ১৮ জুলাই ২০২৬, রোজ শনিবার অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বাদীপক্ষকে তাদের জমির দখল বুঝিয়ে দেওয়ার মাধ্যমে এই দীর্ঘদিনের বিরোধের সমাপ্তি ঘোষণা করা হয়।
​উপস্থিত ব্যক্তিবর্গ:
এই সালিশি বৈঠকে সভাপতিত্ব করেন নাগেশ্বরী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব আজিজুল হক। এ সময় বিবাদী পক্ষে বিচারক ও আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট সোলায়মান আলী, বাদী পক্ষে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট এমদাদুল হক, অ্যাডভোকেট মাহাবুর রহমান ও অ্যাডভোকেট শ্রী কার্তিক চন্দ্র। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই বিশেষ সালিশি বৈঠকে উপস্থিত ছিলেন।
​দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষ বিচারকমণ্ডলীর এই নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park