1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

কবিরহাটে সড়কদুর্ঘটনায় কৃষকের মৃত্যু থানায় মামলা৷

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পঠিত

নুর আলাম বিপ্লব –

নোয়াখালীর কবিরহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক সিএনজিচালক মোহাম্মদ ইউছুপ নবী( ২৮) কে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) রাত আনুমানিক আটটার সময় উপজেলার উপজেলা গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মো. সফি উল্যা (৬০) কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির সিএনজি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। মৃত শফিউল্লাহ একজন হতদরিদ্র কৃষক ছিল।

মৃত সফি উল্যার ছেলে সাইফুল ইসলাম বলেন, রাস্তা পারাপার হওয়ার জন্য সোনাপুর হতে কবিরহাটগামী আঞ্চলিক সড়কের কবিরহাট থানা গেট ও উপজেলা গেটের মধ্যস্থ শাহিন মিয়ার হোটেলের বিপরীত পাশে পাকা রাস্তার উপর দাঁড়ানো অবস্থায় একটি নম্বরবিহীন সিএনজি দ্রুত ও বেপরোয়া গতিতে উত্তর দিক থেকে এসে আমার পিতা মো. সফি উল্যাকে সজোরে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর জখম প্রাপ্ত হন।

তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত লোকজনদের সহযোগিতায় তাকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করলে অ্যাম্বুলেন্সযোগে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। পরে পুনরায় রাত তিনটার দিকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় সিএনজিচালককে গাড়িসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুমেল বড়ুয়া জানায়, এই ঘটনায় সিএনজিচালক ইউছুপনবী( পিতা- মনির হোসেন, গ্রাম, – আসরাফপুর ওয়ার্ড ৬ কবিরহাট) কে (২৭) আটক করে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে, সিএনজিটি থানায় জব্দ করা আছে । মৃত সফি উল্যার ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park