1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

শার্শার গোগায় ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪২ বার পঠিত

বেনাপোল থেকে এনামুল হকঃ

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নে ট্রাক্টর (ট্রলি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভাণ্ডারীর ছেলে মোটরসাইকেল চালক নাহিদ (৪০) এবং বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের জমাত আলীর ছেলে উষা (৩০)।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল রূপদিয়া থেকে রুদ্রপুরের দিকে যাচ্ছিল। পথে রূপদিয়া-গোগা সড়কের রফিকুলের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর (ট্রলি)-এর সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয় এবং অপর একজন গুরুতর আহত হন।

আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল ইসলাম জানান, মরদেহ দুটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত ট্রাক্টর ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park