1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

*সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা*

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোঃ মজনু শেখ
বাগেরহাট সদর প্রতিনিধি

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ অংশগ্রহণ করে বাগেরহাট সদর উপজেলার ৪৭নং সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত দুই কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফ ঢালী এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মাদ খাঁন।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মোসাঃ ফারহানা খাতুন, সহ-সভাপতি শেখ মঞ্জুর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্পনা রানী ঘোষ, আব্দুল আলিম, লিয়াকত আলী মোড়ল, খাঁন মোহাম্মদ আলী, সুজাতা রানী কুন্ডু, শাহানা আক্তার স্বপ্না, সুপ্রিয়া দেবনাথ’সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মাদ খাঁন শিক্ষার্থীদের এ সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ (অনুষ্ঠিতব্য সাল ২০২৬) সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট চারজন শিক্ষার্থী অংশগ্রহণ করে যার মধ্যে দুইজন সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত হয়।বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন– আবুল হাসান শেখ ও ফারিয়া আক্তার মিম।

বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফ ঢালী তার বক্তব্যে বলেন, আমাদের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের কঠোর পরিশ্রমে এই সাফল্য আমরা অর্জন করতে পেরেছি। এজন্য আমি বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park