1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

ফুটপাত হকারদের দখলে, চরম ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত

আকতার হোসেন, স্টাফ রিপোর্টার

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি সংলগ্ন আল মুসলিম কারখানার সামনের একমাত্র ফুটপাতটি অবৈধ হকারদের দখলে চলে গেছে। এতে প্রতিদিন শত শত পথচারী ও আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চরম ভোগান্তি ও নিরাপত্তার ঝুঁকিতে চলাচল করতে বাধ্য হচ্ছেন। ​স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, মহাসড়কের এই অংশে পথচারীদের নির্বিঘ্নে হেঁটে চলার জন্য কেবল এই একটি ফুটপাতই রয়েছে। কিন্তু দীর্ঘ দিন ধরে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য হকারের দোকান গড়ে ওঠায় ফুটপাত দিয়ে স্বাভাবিক চলাচলের কোনো উপায় নেই। বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।
​হকারদের দখলের পাশাপাশি ফুটপাতে দিনভর অবাধে প্রকাশ্যে ধূমপান করার অভিযোগও রয়েছে। ফলে পথচারী ও শিক্ষার্থীদের নিয়মিত পরোক্ষ ধূমপানের (প্যাসিভ স্মোকিং) ক্ষতিকর শিকার হতে হচ্ছে। অনেক পথচারী জানান, ধোঁয়ার কারণে হাঁটার সময় তাৎক্ষণিক কাশি ও শ্বাসকষ্টের মতো স্বাস্থ্যসমস্যা দেখা দিচ্ছে।
​এছাড়া, ফুটপাত ও সংলগ্ন এলাকায় বখাটে যুবকদের আড্ডাও নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। তারা দীর্ঘ সময় ধরে সেখানে দলবেঁধে অবস্থান করে প্রকাশ্যে ধূমপান করে এবং মোবাইল ফোনে ব্যস্ত থাকে। এতে চলাচলকারী নারী ও ছাত্রীদের চরম অস্বস্তি ও নিরাপত্তা হীনতায় ভুগতে হয়। ​এলাকাবাসীর প্রশ্ন, নির্বাচনকালীন সময়ে সাভারকে ‘হকারমুক্ত ও ঝুঁকিমুক্ত’ করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তব প্রতিফলন কতদূর। ​ফুটপাতটি অবিলম্বে দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বখাটেদের উপদ্রব বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন সাভারের সাধারণ জনগণ ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park