1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

মাধবপুর বাজারে বোতলের গায়ের দামের চেয়ে বেশি দামে ভোজ্য তেল বিক্রির অভিযোগ।

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৭১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: রুহুল আমীন খান (উজ্জ্বল)
 
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার বিভিন্ন মুদি দোকানে বোতলের গায়ে উল্লেখিত মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে ভোজ্য তেল বিক্রির অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২০ জুলাই ২০২৬) সকালে এক ক্রেতা মাধবপুর বাজারের একটি মুদি দোকান থেকে স্টারসিপ কোম্পানির ৫ লিটারের ভোজ্য তেল ক্রয় করেন। অভিযোগ রয়েছে, তেলের বোতলের গায়ে লেখা মূল্য মুছে ফেলা ছিল এবং তার কাছ থেকে ৯৯০ টাকা নেওয়া হয়।
এদিকে একই দিনে বাজারের বিভিন্ন খুচরা দোকানে গিয়ে ওই তেলের দাম জানতে চাইলে অনেক দোকানেই বোতলের গায়ে উল্লেখিত মূল্যের চেয়ে ১০ থেকে ২০ টাকা বেশি দাম চাওয়া হয় বলে অভিযোগ করেন কয়েকজন ক্রেতা। এ বিষয়ে দোকানদারদের বক্তব্য জানতে চাইলে তারা জানান, বেশি দামে পণ্য কিনতে হওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
স্থানীয় ভোক্তাদের দাবি, বোতলের গায়ের মূল্য মুছে ফেলা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা হলে তা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। তারা মাধবপুর বাজারে নিয়মিত বাজার মনিটরিং জোরদার এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দোকানগুলোর নির্দিষ্ট বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park