1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

১ টাকায় ২ কুড়ি ইলিশ, ১২ পয়সা সের চাউল কিনেছেন বরগুনা গৌরিচন্না গ্রামের আজিজ মুসুল্লি হুজুর।

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪২ বার পঠিত

মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোটার।

আজিজ মুসুল্লি হুজুরের বাড়ি বরগুনার গৌরিচন্না বাজারের পুর্ব পাশ্বে। এলাকার সবাই তাঁকে খুব শ্রদ্বা সম্মান করে থাকে, হাস্যোজ্জ্বল সদালাপী মিষ্টভাষী সমাজের মানুষের কাছে তিনি সাদা মনের আজিজ মুসুল্লি হুজুর নামেই পরিচিত ।
সে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে গৌরিচন্না বাজার কেন্দ্রীয় জামেমসজিদের প্রতিস্ঠাকাল থেকে সেচ্ছাশ্রমের ভিত্তিতে আযান দিতেন। যে সময় মাইক ছিলোনা, মুখেই আযান দিতে হতো। তা’র সুউচ্চ কন্ঠের আযানের আওয়াজ আশেপাশের কয়েক কিলোমিটার দূরের মুসুল্লিরাও শুনতে পেতো। সেই সময়ে “তালপাতায় ” নির্মিত গৌরিচন্না বাজার কেন্দ্রীয় এ জামে মসজিদের ইমাম ছিলেন তারই বন্ধু জনাব আমির আলী হজুর । সেই আমির আলী হজুর প্রায় ৩২ বছর এ মসজিদের খেদমত করে পরোপারে চলেগেছেন।
জনাব আজিজ মুসুল্লি হুজুর গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের বরগুনা জেলা সভাপতি মাওলানা মো: আব্দুল মোতালেব কে জানিয়েছেন – তিনি একসময় ১ টাকায় ২ কুড়ি ইলিশ মাছ, ১২ পয়সা সের চাউল, ২৫ পয়সায় দশ মনের ১ গাড়ি বেগুন, ৪ টাকায় ৪০০ পিছ কাঠাল, ৪ টাকায় ১২০০ পিছ বেল , এবং ৫ টাকায় (৪৫ সের) এক কলস খেজুরের গুড় কিনেছেন।
এলাকার সকল শ্রেণী পেশার মানুষের পরম শ্রদ্ধেয় ও ভালোবাসার মানুষটির বয়স নব্বইয়ের কাছাকাছি , বয়সের ভারে নুইয়ে পরা এ মানুষটি এখন আর লাঠি দিয়েও হাটতে চলতে পারেনা। এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রায় দু’বছর বিছানায় পড়ে আছেন। দাম্পত্য জীবনে জনাব আজিজ মুসুল্লি হুজুর ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। জীবন সায়াহ্নে এসে তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে ক্ষমা ও দোয়া চেয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park