1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতার মাধ্যমে পারিবারিক বিরোধ নিষ্পত্তি।

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৭১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :
রুহুল আমীন খান (উজ্জ্বল)।

ব্রাহ্মণবাড়িয়া, ১৬ জুলাই ২০২৬: ব্রাহ্মণবাড়িয়া জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে এক মধ্যস্থতা সভার মাধ্যমে একটি পারিবারিক বিরোধের নিষ্পত্তি হয়েছে। আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০-এর আওতায় অনুষ্ঠিত এ মধ্যস্থতায় উভয় পক্ষ স্বেচ্ছায় সমঝোতায় পৌঁছান।
জেলা লিগ্যাল এইড অফিস সূত্রে জানা যায়, আবেদনকারী সামিয়া আক্তার বুশরা এবং প্রতিপক্ষ মোঃ মুদ্দাছির হোসেনের মধ্যে পারিবারিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে চীফ লিগ্যাল এইড অফিসারের সভাপতিত্বে মধ্যস্থতা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার একপর্যায়ে উভয় পক্ষ আপস-মীমাংসায় সম্মত হন এবং একটি মধ্যস্থতা-চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, প্রতিপক্ষ আবেদনকারীকে দেনমোহর, বকেয়া ভরণপোষণ এবং ইদ্দতকালীন ভরণপোষণ বাবদ মোট ১ লাখ টাকা আগামী ১৬ আগস্ট ২০২৬ তারিখে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে পরিশোধ করবেন। এছাড়া আবেদনকারীর বাড়ি থেকে নেওয়া প্রয়োজনীয় জিনিসপত্রও ফেরত দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।
সমঝোতা অনুযায়ী, নির্ধারিত অর্থ সম্পূর্ণ পরিশোধের পর উভয় পক্ষ খোলা তালাকের মাধ্যমে বৈবাহিক সম্পর্কের আনুষ্ঠানিক অবসান ঘটাবেন।
মধ্যস্থতা-চুক্তিতে আরও উল্লেখ করা হয়েছে, উভয় পক্ষ স্বেচ্ছায় ও স্বজ্ঞানে এই সমঝোতায় উপনীত হয়েছেন এবং চুক্তির সব শর্ত মেনে চলতে বাধ্য থাকবেন। আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০-এর ২১গ ধারা অনুযায়ী এ মধ্যস্থতা-চুক্তি চূড়ান্ত, বলবৎযোগ্য এবং আদালতের ডিক্রি বা চূড়ান্ত আদেশের সমমর্যাদা বহন করবে।
চীফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) চুক্তিটি প্রত্যয়ন করেন এবং জানান, আইনগত সহায়তা প্রদান আইন ও সংশ্লিষ্ট বিধিমালার আওতায় সম্পাদিত এই মধ্যস্থতা-চুক্তি আইন অনুযায়ী কার্যকর ও বাধ্যতামূলক।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park